সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনীতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন লাখ টাকার সেমাই তৈরি করে অবাধে বাজারজাত করার গুরুতর অভিযোগ রয়েছে যুবলীগনেতা পানি আক্তারেরর সহযোগী ছাবির ও পারুল দম্পোতির বিরুদ্ধে৷ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ২৫ লাখ টাকার উৎপাদিত সেমাই ইতিমধ্যে বাজারজাত করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা৷ ওই দম্পোতি আরও ২৫ লাখ টাকার সেমাই বাজারজাত করার জন্য দিনরাত অবিরাম কাজ করছে৷ সরেজমিনে শনিবার দুপুরে
শিমুললপাড়া বিহারী ক্যাম্প ২শ লাইনের এক নম্বর গলিতে গিয়ে পারুল ছাবির এর সেমাই তৈরি কারখানায় গিয়ে এসব দেখাগেছে৷ সরকারী কোন অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে সেমাই৷ মশামাছি তেলাপোকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেমাই কারখানার মধ্যে৷ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করেই নির্বিঘ্নে সেমাই তৈরি করা হচ্ছে বলে পারুল ও তার স্বামী ছাবির দম্ভোক্তি করে জানায়৷
বিহারী ক্যাম্পের স্থানীয় বাসিন্দা,মো: মুন্না বলেন,পারুল ও ছাবির তারা যুবলীগ নেতা পানি আক্তারের লোক আওয়ামীগের দোসর,একটি বিষয় হলো বিহারি ৪০ % লোক মূর্খ কিন্ত তারা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে সেগুলো আমাদেরকে খাওয়াচ্ছে এবং বাজারজাত করছে৷ একই এলাকার বাসিন্দা শাহআলম বলেন,এ সেমাই পুরো নারায়ণগঞ্জে বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ বাহিনীরও অভিযান দাবি করে স্থানীয়রা ৷ তারা আরও বলেন এই সেমাই তৈরিতে বিষাক্ত ক্যামিকেল ও কাপড় তৈরির রং ব্যবহারকরা হয়৷ এই বিষাক্ত সেমাই শারীরিকভাবে ক্ষতিসাধন করে৷ তাই অনতি বিলম্বে সেমাই কারখানায় অভিযান পরিচালনাসহ সেমাই তৈরি কারকদের গ্রেপ্তারের জন্য বিহারী কলোনীবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন৷