Sunday , 1 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা !

প্রতিবেদক
AlorDhara24
March 1, 2026 10:01 am

 

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্র্যাব) এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতিসহ সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে সংগঠন কর্তৃক নবনির্বাচিত এমপির ঢাকাস্থ মিরপুর ডিওএইচএস এর নিজস্ব অফিসে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

শুভেচ্ছা প্রদানকালে কর্নেল (অব:) আব্দুল বাতেন সংগঠনের সকলের সাথে দেশ ও জাতির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এমপি কর্নেল (অব:) আব্দুল বাতেন জানান, বিভিন্ন বাধা-বিপত্তি পেরিয়ে তিনি আজ এমপি হয়েছেন। তার নির্বাচনী এলাকার সকল প্রকার উন্নয়নে সমাজের অসংগতি ও মাদক-সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণকল্পে ট্র্যাব সংগঠনের নেতৃবৃন্দসহ ঢাকা-১৬ আসনের সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

উক্ত ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিমসহ মীর্জা আমিন আহমেদ, ওমর ফারুক নিলয়, আব্দুর রশিদ, মোহাম্মদ নিজাম উদ্দিন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম প্রমূখ !

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ