প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয়, নাম প্রকাশ না করার শর্তে, গণমাধ্যমকে জানিয়েছেন—অভিনেতা জাহের আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন।
এ বিষয়ে আলভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “এ মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই।”
জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে আলভী ও ইকরা পারিবারিক অমতের কারণে পালিয়ে বিয়ে করেছিলেন। তবে দীর্ঘ ১৪ বছর পর, ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।
তাদের দাম্পত্য জীবনে প্রিয়মায়া নামে এক কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


















