Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

প্রতিবেদক
AlorDhara24
February 26, 2026 8:30 am

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে ।
গতকাল বুধবার বিকেলে উপজেলার মোগরাপাড়া  এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
এসময় অভিযানে উচ্চ শব্দ সৃষ্টি করার অপরাধে পৃথকভাবে দুটি যানবাহনকে ১হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সোনারগাঁ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।এসময় পরিবেশ সুরক্ষায় এবং শব্দদূষণ রোধে সকল প্রকার যানবাহন চালককে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে ভবিষ্যতে কেউ এই ধরনের আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

মোঃ নুর নবী জনি

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমা মির্জা

রূপগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যু ২০ লাখ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা

মার্চ-এপ্রিলে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

আ.লীগ নেতা গ্রেফতারে আড়াইহাজারে মিষ্টি বিতরণ!

শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রি করার সময় জনতা কর্তৃক মাটি ভর্তি ট্রাক আটক

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

আমরা দুজন একই সংস্থায় খেলছি বলে অনেক সুবিধা হয় : সোনিয়া সাঁতারু

রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০২ মামলা

ডেভিল হান্ট: রাবিপ্রবি শিক্ষার্থী আটক