Thursday , 26 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক
AlorDhara24
February 26, 2026 8:53 am

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ (বুধবার) দুপুর ২.০০ ঘটিকায় জানুয়ারি/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জানুয়ারি/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। অতঃপর বিকাল ১৬.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার মহোদয় সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সকল অফিসার ও ফোর্স পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে, যার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি।” নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ উপহার দেওয়ার জন্য তিনি জেলা পুলিশের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আন্তরিকভাবে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া ঈদের কেনাকাটা করার সময় সাধারণ মানুষ যাতে চুরি, ছিনতাই, দস্যুতার শিকার না সেজন্য থানা ও ফাঁড়ি থেকে বের হওয়া মোবাইল টিমকে পেশাদারিত্বের দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।

এসময় পুলিশ সুপার মহোদয় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই(নিঃ)/মোঃ বজলুর রহমান, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানায় কর্মরত এএসআই (নিঃ)/কামরুজ্জামান, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিঃ)/এস.এম আব্দুল আজিজ, জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এসআই (নিঃ)/ফরিদ মিয়া, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) রুবেল মিয়া, কুখ্যাত ডাকাত সাদ্দাম ও টাইগার মোমেনকে গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোহাম্মদ মাহাবুব আলম, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম’দেরকে পুরষ্কৃত করেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

ঢাবি উপাচার্যের অব্যাহতি চেয়ে আবেদন

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নাগরিক কোয়ালিশনের

বিপদের সময় যা বলতে হবে

চন্দনাইশের অসহায় গিয়াসের পাশে তারেক রহমান

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

শিক্ষার অবস্থা এতই খারাপ, তিন মাসে কিছু করা সম্ভব নয়: উপদেষ্টা

আন্তর্জাতিক বাণিজ্য মেলাপর্দা নামছে আজ শেষ মূহুর্তে লোকে লোকারণ্য॥ মূল্যছাড়ে কেনাকাটার ধুম ॥ বিক্রেতারা খুশি