Thursday , 19 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজ সজিব ভূঁইয়া গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
February 19, 2026 10:12 am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভুয়া র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজিব ভূঁইয়া ওরফে ‘সোর্স বাবু’ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে কাজ করে আসছে বাহিনীটি। সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় ভুয়া পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর র‌্যাব-১১ বিষয়টি নজরে নিয়ে ছায়া তদন্ত শুরু করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত সজিব ভূঁইয়া নিজেকে কখনো পুলিশ বা র‌্যাবের সোর্স, আবার কখনো ডিবি বা র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। চাঁদা না দিলে গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দিত বলেও অভিযোগ রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার মাধ্যমেও অর্থ আদায় করত বলে জানিয়েছে র‌্যাব।

অভিযানের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়নগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ বির্নিমানের জন্য যুব উৎসব শীর্ষক কর্মশালা

ওসমানীতে দুবাই ফ্লাইটে সিটের নিচে মিললো সোয়া কোটি টাকার স্বর্ণ

ম্যান ইউনাইটেডে কঠিন চ্যালেঞ্জের জন্য ‘প্রস্তুত’ আমুরি

আমরা দুজন একই সংস্থায় খেলছি বলে অনেক সুবিধা হয় : সোনিয়া সাঁতারু

আমরা পুলিশবান্ধব জনগণ চাই: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

রাস্তা ভুলে পিকআপভ্যান ফেলে পালালো চোরের দল

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতেন তিনি

নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পূর্ব তিমুরে বাংলাদেশিদের ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে আলোচনা