Monday , 9 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে কাউন্সিল ইকবালের নজর কাড়া শোডাউন

প্রতিবেদক
AlorDhara24
February 9, 2026 3:46 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় হাজর হাজার নেতাকর্মী নিয়ে বিশাল নজর কাড়া শোডাউন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মোহাম্মদ ইকবাল হোসেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া মাদ্রাসারোড এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের প্রতীকে মিছিল বের করা হয়।

উক্ত মিছিলে অসংখ্য নারী ও পুরুষ সমর্থক অংশ নেন। বাদ্য বাজনা বাজিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিলটি ওয়ার্ডের মাদ্রাসারোড এলাকা থেকে শুরু হয়ে মিজমিজি দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, আব্দুল আলী পুল, চৌধুরী পাড়া, কান্দাপাড়া, সাহেব পাড়া, সানারপাড়, মৌচাক চিশতিয়া বেকারি হয়ে পূনরায় মাদ্রাসারোড হয়ে সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, জসিম উদ্দিন, জহির হাজী, ফারুকসহ শতশত নেতাকর্মী সহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

গাজায় আরও দুই হাসপাতালে ইসরায়েলি হামলা, ৩০ ফিলিস্তিনি নিহত

সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর ঝটিকা অভিযান: ১০ হাজার পিস ইয়াবা ও ৬ লক্ষ টাকাসহ দম্পতি গ্রেফতার

রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ০১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।

রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

আগে স্থানীয় নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন