বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) রাতে গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ইরফান ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান।
ও-ই মিলাদ মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন- তারেক রহমান ছোট থাকতে তার বাবাকে হত্যা করা হয়েছে। তার মা বেগম খালেদা জিয়াকে নানাভাবে অত্যাচার করা হয়েছে। তারেক রহমানকে যদি জয়ী না করা হয়, তা-হলে আপনার এবং আমার পরিবারকে আবারও নানাভাবে অত্যাচার করবে। তাই ফজর নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত আমারা ভোটকেন্দ্র পাহাড়া দিয়ে বিএনপিকে জয়ী করবো।
ও-ই মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- প্রজন্মদল নেতা সলিমুল্লাহ করিম সেলিম, যুব দল নেতা পারভেজ মল্লিক, মৎসজীবী দল নেতা মোঃ রতন, যুব দল নেতা হানিফ, আক্তার সহ অন্যান্য নেতা-কর্মীরা।


















