সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীব বলেছেন, আজহারুল ইসলাম মান্নান সাহেব সিদ্ধিরগঞ্জের পরিবর্তনের জন্য যে ইশতেহার দিয়েছে, সে ইশতেহার আপনাদের সকলের সম্মতি এবং সকলের ইচ্ছা, চাহিদার মাধ্যমে পূরণ হবে ইনশাআল্লাহ।
শনিবার (৭ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকায় সর্বস্তরের জনসাধারণ ও চিটাগাং রোড ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাইরুল ইসলাম সজীব বলেন, আমার বাবা আজহারুল ইসলাম মান্নান সাহেব বলেছে, আমি যদি সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও নারায়ণগঞ্জ-৩ এর মনোনীত এমপি হতে পারি ইনশাআল্লাহ সিদ্ধিরগঞ্জের প্রত্যেকটি খাল, যেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, প্রত্যেকটি ড্রেন যেগুলো ধ্বংস হয়ে গেছে তা আমি পূনরুদ্ধার করব ইনশাআল্লাহ।
সজীব বলেন, ব্যবসায়ীরা যেভাবে হেনস্থা হচ্ছে, যে পরিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে পরিমান মানুষ অত্যাচারিত হচ্ছে, তা কোনভাবে সিদ্ধিরগঞ্জে হতে দেব না ইনশাআল্লাহ।
সজীব আরো বলেন, আমরা বিগত দিনে বিনা স্বার্থে মানুষের পাশে ছিলাম। দূর্দিনে প্রত্যেকটি জনগণের চাহিদা পূরণে চেষ্টা করেছি নিজের বিনা স্বার্থে, নিজের ইচ্ছায়। প্রত্যেকটি নেতাকর্মীকে জামিন করিয়েছি। প্রত্যেকটি নিতাকর্মীর জন্য নিজে জেল থেকেছি। মান্নান সাহেব নিজের সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে নেতাকর্মীদের পরিবারের পাশে ছিল। যে ব্যক্তি ১৭ বছর নেতাকর্মীদের পাশে বিনা স্বার্থে থাকে তাকে যদি মনোনীত করেন তিনি কি আপনাদের পাশে থাকবে না?
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরীর সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর ও সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি সেলিম মাহমুদ, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএম তাসিন, যুবদল নেতা মো: ফরিদ উদ্দিন ও নাসিক ১নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালামসহ প্রমূখ।