Sunday , 1 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

র‍্যাব-১১ এর পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদক
AlorDhara24
February 1, 2026 12:29 pm

বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ০৫ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-৩ এর একটি দল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন হোসেন্দী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উক্ত স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-৩ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আলামত বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বেলায়েতের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ থেকে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিশরে পর্যটক সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫৩৯০ মামলা

ফ্যাসিবাদী সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: উপদেষ্টা আসিফ

উত্তরা ও তুরাগ নদী সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

লঞ্চে অতিরিক্ত যাত্রী, ৬০ হাজার টাকা জরিমানা