Thursday , 22 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

‎নারায়ণগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাশেমীর নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিবেদক
AlorDhara24
January 22, 2026 12:47 pm


‎নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি  ইমদাদুল্লাহ হাশেমী  নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

‎আজ দুপুরে যোহরের নামাজের পর তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায়
‎ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা
‎সাবেক নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী  আলহাজ্ব সৈয়দ আহম্মেদ এর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁর কাছ থেকে দোয়া গ্রহণ করেন।

‎এরপর মুফতি ইমদাদুল্লাহ হাশেমী তাঁর বাবার কবর জিয়ারত করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
‎পরে তিনি নিজের এলাকা ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকা থেকে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন।
‎এসময়  উপস্থিত ছিলেন,  আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ এর যুগ্ম আহবায়ক মুহাম্মাদ আবু সাইদ।,  মুফতী হাবিবুর রহমান জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মিরাজ হোসেন, ইসলামী যুব আন্দোলন রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ সোলাইমান মোল্লাহ সহ স্হানীয় ও থানা নেতৃবৃন্দসহ স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
‎প্রচারণাকালে মুফতি ইমদাদুল্লাহ হাশেমী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে, ভূমিদস্যু, চাঁদাবাজ,মাদকমুক্ত আধুনিক রুপগঞ্জ গড়তে কাজ করে যাব। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ভোটারদের সমর্থন কামনা করেন। ####


‎তাং- ২২-০১-২৬ইং
‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের উদ্যোগে রেলের জমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

মিরপুরে দগ্ধ হয়ে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল আব্দুল্লাহ

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বেশি সম্ভাবনাময় হবে: ড. ইউনূস

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

নৌকায় চড়ে তীরহারা লাঙ্গল

সূচকের উত্থানে পুঁজিবাজারের লেনদেন চলছে

নাসিক ৬ নং ওয়ার্ডের আওয়ামী সন্ত্রাসী জাহিদ নারায়ণগঞ্জ  মহানগর সাবেক যুবদল নেতাকে হত্যার হুমকি 

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!