Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক শ্রদ্ধা জ্ঞাপন করে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়ন এর পক্ষ থেকে দোয়ার আয়োজন !

প্রতিবেদক
AlorDhara24
January 8, 2026 6:21 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আপসহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধার সাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় শোকবিহ্বল দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ অটো রিকশা ইউনিয়ন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস স্টানের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ননারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের আহ্বায়ক এসএম ইমদাদুল হক মিলন।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জুসের বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি আজীবন অবিচল ছিলেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর জীবনের প্রতিটি অধ্যায় ছিল গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস।

তিনি আরও বলেন, আজ আমরা গভীর শোকাহত। আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের ওপর। সামনে জাতীয় নির্বাচন। নারায়ণগঞ্জ-৫ আসনসহ নারায়ণগঞ্জের প্রতিটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো বিভেদ নয়, কোনো স্বার্থপরতা নয় খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে পাঁচ আসনের মনোনীত প্রার্থীকে জয়ী করে আনতে হবে।
দোয়া মাহফিলে সভাপতি এস এম ইমদাদুল হক মিলন বলেন,
বেগম খালেদা জিয়া শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

কলেজের পাওয়ার স্টেশনে মিললো গলিত মরদেহ

ভারতে নারীসহ ৮ বাংলাদেশি গ্রেপ্তার

সোনাকান্দা ঘাট সংলগ্ন শীতলক্ষা নদীর তটের মাটি বিক্রি

প্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরীপ্রকৃত আন্দোলনকারীদের চিহ্নিত করে সংগঠিত করতে হবে: শাহজাহান চৌধুরী

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ