Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

ওসমান হাদি হত্যাকাণ্ড: নির্দেশদাতার নাম প্রকাশ করল ডিবি

প্রতিবেদক
AlorDhara24
January 6, 2026 12:21 pm

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে যুবলীগ নেতা ও মিরপুরের এক ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশনার অভিযোগ উঠে এসেছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। একই দিনে হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

পুলিশের তদন্তে উঠে এসেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণেই শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় পলাতক ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক হাদির মাথায় গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আগে স্থানীয় নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

নাঃগঞ্জ জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বন্দরে গৃহবধূর আত্মহত্যা

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি হয়েও মেঘনা ডিপো এলাকায় সালাউদ্দিন মাহাজনের অবাধ বিচরণ প্রশাসন নীরব—ক্ষুব্ধ স্থানীয়রা

তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১৩নং ওয়ার্ড বিএনপি’ বিক্ষোভ মিছিল

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৭৫ মামলা

দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স

রূপগঞ্জে দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১

কারামুক্ত হলেন বাবর