Monday , 5 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!

প্রতিবেদক
AlorDhara24
January 5, 2026 10:44 am

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাতদিন ব্যাপী শোক পালনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র উদ্যোগে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
‎রবিবার (৪ জানুয়ারী) বাদ আছর নগরীর মিশনপাড়া এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী পালনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত সহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী ও-ই দোয়া মাহফিল পরিচালনা করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান’র সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় ও-ই দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক যথাক্রমে এড. জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ওলামা দলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক কাইয়ুম, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিএনপি নেতা আক্তার হোসেন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, আরিফ হোসেন, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, নাসির উল্লাহ টিপু, নাঈম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

পানকৌড়ি কিচেন এন্ড ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

রূপগঞ্জে বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে ১ জন নিহত, আহত-১

নির্বাচনে নিরাপত্তা দিতে পুলিশের পূর্ণ ক্ষমতা আছে: আইজিপি

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

জলবায়ু সংকট মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি: ড. ইউনূস

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন যুবকের পা, হাসপাতালে নিয়ে গেল ৩ পথশিশু

মানব কল্যাণ পরিষদ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিউটিফিকেশন কোর্সের সমাপনী করলো মানব কল্যাণ পরিষদ