Sunday , 4 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা চার হাজার পাঁচশত পিস ইয়াবা টেবলেট নিয়ে নারী মাদককারবারী গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
January 4, 2026 3:51 am

নারায়নগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা চার হাজার পাঁচশত পিস ইয়াবা টেবলেট নিয়ে নারী মাদককারবারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

০৩/০১/২০২৬ তারিখ ৪,৫০০(চার হাজার পাঁচশত) পিস ইয়াবা টেবলেট, ১৫(পনেরো) গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, এবং মোবাইল ফোন ০১(এক) টি সহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে ০১ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।

জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর সম্মানীয় উপপরিচালক জনাব  হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব মো: এনামুল হক এর নেতৃত্বে একটি টিম বিকাল প্রায় ০৩:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে আসামী মোছাঃ আকলিমা বেগম (২১) কে ৪,৫০০(চার হাজার পাঁচশত) পিস ইয়াবা টেবলেট, ১৫(পনেরো) গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া, এবং মোবাইল ফোন ০১(এক) টি সহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আসামীর নাম ও ঠিকানাঃ মোছাঃ আকলিমা বেগম (২১), পিতাঃ শুক্কুর আলী, মাতাঃ মালেকা বেগম, স্বামীঃ মোঃ ফকরুল ইসলাম, সাং- তাহেরাবাদ পূর্ব হাটি (মাজার বাড়ী), থানাঃ অষ্টগ্রাম, জেলাঃ কিশোরগঞ্জ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত