Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, দুইজন আটক!

প্রতিবেদক
AlorDhara24
January 3, 2026 10:27 am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক পথচারীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে আশপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে দুইজনকে আটক করে। এ সময় আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি হ্যান্ডকাফ এবং একটি ভুয়া পুলিশ পরিচয়পত্র জব্দ করা হয়। মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ১৯-৪৬১১।

আটক ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের নড়িয়া উপজেলার উপশি গ্রামের বাসিন্দা সুমন মিয়া (৪২) এবং গাজীপুরের কালিগঞ্জ উপজেলার কলাপাটুয়া এলাকার বাসিন্দা হাছান মোহাম্মদ হৃদয় (৩০)।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) মাহতাব জানান, আটককালে উত্তেজিত জনতা তাদের হালকা মারধর করে এবং ব্যবহৃত গাড়িটিতে সামান্য ভাঙচুর হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, আটক দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

গোদনাইল বার্মা ইর্স্টানে বাবা-ছেলের বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ১

তিনশত সিটের মধ্যে একটাও কাউকে ভাগ বসাতে দিবো না: মনির হোসাইন কাসেমী

বন্দরে গৃহবধূর আত্মহত্যা

কাঁঠালিয়ায় মেঝেতে পড়েছিল নারীর মরদেহ

৫ আগস্টের ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভুক্তভোগী রাজ’কে আওয়ামীলীগের দোসর বানানোর অপচেষ্টা

ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপন আদায় সিদ্ধিরগঞ্জে ৩ অপহরণকারী গ্রেফতার হলেও বাকিরা অধরা!