Thursday , 1 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

র‌্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার!

প্রতিবেদক
AlorDhara24
January 1, 2026 12:21 pm

প্রেস রিলিজ

১। বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। আজ ০১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত ০৪:১০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-৩, নারায়ণগঞ্জ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে—
১) মোঃ মিরাজ হোসেন মুন্না (২২),
২) মোঃ গাজী উদ্দিন (২৭),
৩) মোঃ রাকিব (২০)
নামক ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

৩। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা—
১) মোঃ মিরাজ হোসেন মুন্না (২২), পিতা–মৃত আলী মর্তুজা, মাতা–উম্মে বেগম, সাং–সাদিয়াবাড়ী, ডাকঘর–দেওকাটা, থানা–চৌদ্দগ্রাম, জেলা–কুমিল্লা।
২) মোঃ গাজী উদ্দিন (২৭), পিতা–মোঃ রবিউল, মাতা–জাহানারা বেগম, সাং–গোবিন্দপুর, থানা–ফেনী সদর, জেলা–ফেনী।
৩) মোঃ রাকিব (২০), পিতা–কবির আহমদ, মাতা–বিবি ফাতেমা, সাং–মাঝিমপুর, ডাকঘর–দুলিয়া, থানা–ফেনী সদর, জেলা–ফেনী।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। র‌্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

৪। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ॥

রোজার পণ্যে কোনো সমস্যা হবে না: বাণিজ্য উপদেষ্টা

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

খালেদা জিয়া-তারেক রহমানের মামলা নিষ্পত্তি, উজ্জীবিত বিএনপি

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে: আফরোজা আব্বাস

বিএনপি নেতা আনোয়ার প্রধানের পক্ষ থেকে না’গঞ্জবাসীকে যুবদল নেতা কাউসার প্রধানের ঈদুল-ফিতরের শুভেচ্ছা

আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হাদী হত্যাকারীদের বিচার দাবিতে রূপগঞ্জে থানা ও মহাসড়ক অবরোধ করেছে এনসিপি !