Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

প্রতিবেদক
AlorDhara24
December 27, 2025 1:24 pm

অদ্য ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ভূঁইঘর দারুচ্ছুন্নাহ মাদ্রাসা ও হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। একইসাথে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে এবং গণভোট এর বিষয়ে সকলকে অবহিত করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের উপস্থিতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আমাদের কেবল ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না। ভোটকেন্দ্রের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে।”
তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

এর পাশাপাশি জেলা প্রশাসক উপজেলা মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবের জন্য জোড়পুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন খাস জমি এবং ভূঁইঘর পূর্বপাড়ায় খাস জমি পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দীন, এসিল্যান্ড ( ফতুল্লা রাজস্ব সার্কেল), সদর উপজেলা ইঞ্জিনিয়ারসহ নির্বাচন সংক্রান্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের আতংকের আরেক নাম ছিলো আজমেরী ওসমান

সর্বাত্মক যুদ্ধের সতর্কতা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

যাত্রীবোঝাই ট্রেন ছাড়ছে ঢাকা থেকে

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক্রেতাদের চাহিদা

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস

আবারও ভূমিকম্পের শঙ্কা, ৭ মাত্রার হলে ঢাকায় ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু শিগগির

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত