Saturday , 27 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন তাসনিম জারা!

প্রতিবেদক
AlorDhara24
December 27, 2025 5:03 pm

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠার কারণে তিনি নিজেকে ওই এলাকার মানুষের ‘ঘরের মেয়ে’ মনে করেন।

পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, শুরুতে একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। তবে বর্তমান বাস্তবতার কারণে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, জনগণের জন্য কাজ করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে লক্ষ্যেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তাসনিম জারা আরও বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার কোনো দলীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগের কাঠামো থাকবে না। এ অবস্থায় ভোটারদের সমর্থনই তার একমাত্র শক্তি।

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার মানসিকতার ওপর আস্থা রেখে যদি জনগণ তাকে সমর্থন দেন, তবেই তিনি তাদের সেবার সুযোগ পাবেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

২৫২ জনকে নিয়োগ দেবে নৌবাহিনী, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২০ মামলা

সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি

অবৈধ সম্পদ অর্জন: বেনজীর, তার স্ত্রী-কন্যাদের নামে মামলা

চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল

রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু ||

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা -নারায়ণগঞ্জ রোটে ৮ জোড়া ট্রেনের উদ্বোধন করেন মোঃ জাহিদুল ইসলাম মিয়া

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাঃগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদল ও নাসিক ১১ নং ওয়ার্ড নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

সব পর্যায়ে দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা