Sunday , 14 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদক
AlorDhara24
December 14, 2025 9:23 am

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি ও সুইচ গিয়ারসহ চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোর ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় চট্টগ্রাম থেকে ডেমরাগামী সড়কে জাকিরের চায়ের দোকানের সামনে এই অভিযান চালানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিকের নির্দেশনায় এসআই মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ দলটি অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাটসহ প্রায় ২২ ইঞ্চি লম্বা একটি স্টিলের ধারালো চাপাতি, প্রায় ২৩ ইঞ্চি লম্বা একটি লোহার ধারালো ছুরি এবং দুটি সুইচ গিয়ার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আপন (২৪), মো. আজিজুল হক (২৮), মো. মানিক ইসলাম (২২) ও আলী হোসেন বিজয় (২০)। তারা সবাই বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি

বিএনপি মনোনীত প্রার্থী মান্নানকে শুভেচ্ছা জানালেন জিয়া সৈনিক দলের আহবায়ক।

রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

ভূমি অফিসের কর্তৃত্বের পর ভূমি দখলের নেপথ্যে বিতর্কিত হাতেম

রামু সমিতি, চট্টগ্রাম’র নির্বাহী কমিটি ঘোষণা

জুলাইকে কেন্দ্র করে বিশেষ সুবিধা নিচ্ছে তারা : মোমিন মেহেদী!

নারায়ণগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে মতবিনিময় সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইমরান ভুঁইয়া নেতৃত্বে বিশাল র‍্যালী আয়োজন।