Monday , 8 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু ||

প্রতিবেদক
AlorDhara24
December 8, 2025 12:35 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে জঙ্গল বাড়ি রিসোর্টে চাঁদাবাজরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাধা দেওয়াই ওই রিসোর্টের দুই কর্মচারীকে বেধরক পেটানো হয়েছে।
‎এই ঘটনায় ৬ ডিসেম্বর শনিবার সকালে ওই রিসোর্টের মালিক রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

‎এর আগে, গত ১ ডিসেম্বর বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর এলাকার জঙ্গলবাড়ি রিসোর্টে এ ঘটনা ঘটে।
‎রিসোর্টের মালিক রিপন মিয়া জানান, হানকুর এলাকায় জঙ্গলবাড়ি নামে তার একটি রিসোর্ট রয়েছে। ওই রিসোর্টে দীর্ঘদিন ধরে জিন্দা এলাকার মুন্না মিয়া, সোহান ও রাজিবসহ তাদের লোকজন প্রতিমাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে আসছিল।
‎দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় এক ডিসেম্বর বিকেলে মুন্না মিয়া, সোহান ও রাজীবসহ ১০ থেকে ১২ জনের একদল চাঁদাবাজ রামদা ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র সস্ত্রসজ্জিত হয়ে ওই রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা রিসোর্টে থাকা সিসি ক্যামেরা ও মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয়। বাধা দেওয়ায় রিসোর্টের কর্মচারী আকিব ও সানি নামের দুজনকে পিটিয়া আহত করা হয়। প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে আবারো হামলা করবে বলে হুমকি দিয়ে হামলা করে চলে যায়। এ ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন।
‎ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, যেহেতু মামলা রুজু হয়েছে আসামিদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

‎তাং ০৭/১২/২০২৫ ইং
‎ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের চার মামলা বাতিলের বিরুদ্ধে আপিলে রাষ্ট্রপক্ষ

নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পুষ্টি ও স্বাদের মজাদার সবজি গাজর

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাবেন খালেদা জিয়া

সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্তদের মহাসমাবেশ

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের প্রতিরূপ নির্মাণ করা উচিত : ড. মুহাম্মদ ইউনূস

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

ভূইগড় রূপায়ন টাউন- এ ফ্লাট মালিকের কাছে লিটন গংদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবী ও হাউজিং এ প্রভাব বিস্তারের চেষ্টা

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন