Monday , 28 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান

প্রতিবেদক
AlorDhara24
April 28, 2025 9:19 am

কাশ্মীর হামলার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতের সাধারণ মানুষ। ভ্রমণে গিয়ে পর্যটকদের এমন পরিণতি দেখে সবাই স্তব্ধ হয়ে গেছে। বলিউড ভাইজান সালমান খানেরও একই অবস্থা। তিনি জঙ্গি হামলার পর বড় সিদ্ধান্ত নিলেন।

ভাইজানকে এমনিতে লরেন্স বিষ্ণোইয়ের হুমকিতে দিন পার করতে হচ্ছে। বিষ্ণোই শুধু তাকে হত্যার হুমকি দেয়নি, সালমানের পরিজনদের নিশানায় রেখেছেন। ফলে নিরাপত্তা জোরদার হয়েছে সালমানের বাসভবনের। জানলার কাচও বদলে ফেলা হয়েছে। কিন্তু এমন আতঙ্কের মধ্যেও ‘সিকান্দার’ সিনেমার শুটিংও করেছেন সালমান। এবার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির সঙ্গে যুক্ত হলো কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলা। তাই বড় একটি অনুষ্ঠান পিছিয়ে দিলেন এ অভিনেতা।

ইংল্যান্ডে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ নামে একটি অনুষ্ঠান করার কথা ছিল সালমানের। কিন্তু আনন্দ করার সময় এটা নয়, কারণ দেশের মানুষ ভীত হয়ে আছেন। সবাই এমন ঘটনায় শোকাচ্ছন্ন। তাই এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।

আজ (২৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘কাশ্মীরের দুঃখজনক ঘটনার জেরে সবাই ভারাক্রান্ত। তাই এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লন্ডনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ ও ৫ মে। আমরা জানি, অনুরাগীরা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু আমরা বুঝতে পেরেছি, শোকের সময়ে এই অনুষ্ঠান বন্ধ রাখাই ভালো। এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কারণে কারো কোনো অসুবিধা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

সালমান খান ছাড়াও এ অনুষ্ঠানে থাকার কথা ছিল সারা আলি খান, বরুণ ধওয়ান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি শ্যানন, সুনীল গ্রোভারসহ আরও অনেকে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

মুন্সীগঞ্জে গ্রাহককে ঋণ দেওয়ার নামে হয়রানির অভিযোগ পল্লীমঙ্গল কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে

ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

ময়দান প্রস্তুত, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা

৮ জেলায় বইছে তাপপ্রবাহ, আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টি

আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস

সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেইড: নারীসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যৌথবাহিনীর ওপর হামলা, ডা.কথক ৩ দিনের রিমান্ডে

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার, তেলের ট্রাক উদ্ধার

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম