Monday , 28 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

কঠিন বিপদে মৃত্যু না চেয়ে যে দোয়া পড়বেন

প্রতিবেদক
AlorDhara24
April 28, 2025 9:24 am

বিপদে পড়লে অনেকে অধৈর্য হয়ে যান। এক পর্যায়ে নিজের মৃত্যু কামনা করে বসেন। এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। বিপদ-আপদে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে মৃত্যুকামনা না করে আল্লাহর সাহায্য চাওয়া উচিত।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের মধ্যে কেউ মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না আর মৃত্যুর আগে সেজন্য দোয়াও করবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। মুমিনের জীবিত থাকা কল্যাণ বা নেকিই বৃদ্ধি করে। (সহিহ মুসলিম)

আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃত্যুকামনা করতে নিষেধ করেছেন। পাশাপাশি যারা জীবনের ব্যাপারে বেশি নিস্পৃহ হয়ে যাবে, তাদের একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘তোমাদের কেউ কোনো বিপদে পড়ে যেন কোনোভাবেই মৃত্যু কামনা না করে। কেউ চাইলে বেশিরবেশি এভাবে দোয়া করতে পারে,

اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي

উচ্চারণ: আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল-হায়াতু খাইরান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল-ওয়াফাতু খাইরান লি

অর্থ: হে আল্লাহ! যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, ততদিন আমাকে জীবিত রাখুন, যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয় তখন আমাকে মৃত্যু দিন। (সহিহ বুখারি: ৫৬৭১)

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে: বুলবুল

সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্তদের মহাসমাবেশ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সুসংগঠিত করতে সক্রিয় আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার অবৈধ দোকানপাট উচ্ছেদ

মার্চ ফর গাজা কর্মসূচিতে আগতদের সহায়তায় কয়েক’শ স্বেচ্ছাসেবী

চট্টগ্রামে বিস্ফোরক মামলায় ৬৩ আইনজীবীর জামিন

ভ্যাপসা গরমেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

জাতিসংঘকে শাপলা চত্বর ও সাইদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড নথিভুক্ত করার অনুরোধ

সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা চার হাজার পাঁচশত পিস ইয়াবা টেবলেট নিয়ে নারী মাদককারবারী গ্রেফতার