Monday , 14 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রতিবেদক
AlorDhara24
April 14, 2025 2:34 pm

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তার অবৈধ দোকানপাট উচ্ছেদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া নারায়ণগঞ্জকে গ্রীন এন্ড ক্লিন শহর পরিকল্পনার বাস্তবায়নের কাজ অব্যাহত রেখেছেন। প্রতিদিনই এর কাজ চলছে দুর্বার গতিতে। নারায়ণগঞ্জ শহরের সমস্ত এলাকা সহ সাইনবোর্ড, সানারপাড় ভুইঘর,জালকুড়ি, শিবু মার্কেট এলজিইডি মোর সহ সমস্ত এলাকার ব্যানার ফেস্টুন প্লে কার্ড অপসারণ করা হয়েছে। এতে শহরের সৌন্দর্য দৃষ্টিনন্দন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বৃদ্ধি পেয়েছে। সড়কের ওপর অবৈধ স্থাপনা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। আজ পহেলা বৈশাখ সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় মোবাইল কোর্টের মাধ্যমে সড়কের উপর অবৈধ দোকান উচ্ছেদ ও অপসারণ করা হয় জেলা প্রশাসকের নির্দেশে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল।৬২ বিজিবি, নারায়ণগঞ্জ ও সিটি কর্পোরেশন!! পর্যায়ক্রমে সকল জায়গায় রাস্তার উপর অবৈধ দোকানপাট অপসারণ ও উচ্ছেদ অভিযান করা হবে।
পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জ শহরকেই পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনা হবে। কারণ গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের কাজ অব্যাহত চলছে এবং চলবেই বাস্তবায়নের আগ পর্যন্ত। উন্নত নাগরিক সেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতের মাধ্যমে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।এই কার্যক্রমকে নারায়ণগঞ্জ শহরবাসী সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসনকে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

বুড়িমারী ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার।

স্বামীর পুরুষ নির্যাতন মামলা, স্ত্রীর নামে সমন জারি

মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন উপলক্ষে চাষাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রীন এন্ড ক্লিন শহর কর্মসূচির কার্যক্রম

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল

বেইজিং সামলাতে অভিজ্ঞ ব্যবসায়ী পারডুকে বেছে নিলেন ট্রাম্প

৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সস্ত্রীক তাপসের নামে মামলা

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

বিধ্বস্ত ভবনে আটকে পড়া লোকদের উদ্ধার করছে সশস্ত্র বাহিনী