Monday , 14 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা

প্রতিবেদক
AlorDhara24
April 14, 2025 7:53 am

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তিনদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম। কিন্তু হঠাৎ করেই আড়তে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতে দাম বেড়ে গেছে। ঢাকায় সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরের পেঁয়াজের দাম বাড়ছে। আড়তদারদের কথায় যা বোঝা যাচ্ছে সামনে দাম আরও বাড়বে।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে হালি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা। গত শুক্রবারও বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকা ছিল। কিছু কিছু ব্যবসায়ী বাছাই করা ভালো পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি করছিলেন। এখন সেই পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মালিবাগ হাজীপাড়ায় পেঁয়াজ বিক্রি করা মো. জাহাঙ্গীর বলেন, শুক্রবার আমরা হালি পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি করেছিলাম। কিন্তু গত দুই দিন ধরে পাইকারিতে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল ৪৫ টাকা কেজি বিক্রি করেছি। আজ পাইকারিতে যে দামে কিনেছি তাতে ৫০ টাকার নিচে বিক্রি করার উপায় নেই।

এই ব্যবসায়ী বলেন, আড়তে গেলেই পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। আজ তো আড়তে গিয়ে শুনলাম ফরিদপুরেই নাকি পেঁয়াজের কেজি ৫০ টাকা হয়ে গেছে। তার মানে ঢাকায় পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। কারণ ঢাকায় এখন সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরে দাম বাড়লে ঢাকায় দাম বাড়বে এটাই স্বাভাবিক।

হাজীপাড়া থেকে রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ৫০ থেকে ৫৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন। গত শুক্রবার এই বাজারে পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হয়। অর্থাৎ তিনদিনের ব্যবধানে এখানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২

বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?

না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার।

জাকাত আদায়ের মাসয়ালা

জেলা প্রশাসকের আহবানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় নারায়ণগঞ্জে পালিত হতে যাচ্ছে বাংলা বর্ষবরণ

শতভাগ শান্তিপূর্ণ, অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচনের লক্ষ্যে সকল কার্যক্রম অব্যাহত – মোঃ মিজানুর রহমান মুন্সী

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ

বছরের শুরুতে চাপে, শেষে ফুরফুরে বিএনপি

হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু