Monday , 14 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ বৈশাখী শোভাযাত্রা

প্রতিবেদক
AlorDhara24
April 14, 2025 11:24 am

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ বৈশাখী শোভাযাত্রা

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নববর্ষ ১৪৩২ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ বৈশাখী শোভাযাত্রা। ১ বৈশাখ (১৪ এপ্রিল) তারিখে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁর সঙ্গে ছিলেন সিও র‍্যাব, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রার সূচনালগ্নেই ২০ জন শিশুকে তাদের নিজ নিজ ধর্মের পোশাকে সাজিয়ে তুলে ধরা হয় সামাজিক মেলবন্ধন ও সম্প্রীতির বাংলাদেশ—যেখানে সকল ধর্ম ও সংস্কৃতি একত্রে মিলে গড়ে তোলে এক অসাম্প্রদায়িক জাতিসত্তা।
শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল একটি সুবিশাল হাতী, যা সকলের নজর কাড়ে। পাশাপাশি ছিল ঘোড়ার গাড়ি, নানা রঙের মুখোশ, ঐতিহ্যবাহী মোটিফ এবং বাংলার লোকজ সংস্কৃতিকে ধারণ করা প্রায় ৪০টি ভ্যান। এসব ভ্যানে প্রতীকীভাবে তুলে ধরা হয় বাংলার লোকজ ঐতিহ্য ও বাঙালির চিরন্তন সংস্কৃতি।
চাষাড়া কেন্দ্রীয় পৌর শহিদ মিনার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মনোমুগ্ধকর লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। জাতীয় সংগীতের মাধ্যমে মেলার শুভ সূচনা হয়।
মেলায় প্রাণবন্তভাবে উপস্থাপিত হয় বাংলার গ্রামীণ ঐতিহ্য। দর্শনার্থীদের জন্য ছিল পুতুল নাচ, সাপের খেলা, বানরের খেলা, জাদু প্রদর্শনীসহ নানা রকম লোকজ বিনোদন। এরপর মঞ্চে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান ও লোকজ সংগীত, যা নববর্ষের আনন্দকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ। সকলের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য; আসুন তা ধারণ করি, সম্প্রতির বাংলাদেশ গড়ি।”
এই আয়োজনে নারায়ণগঞ্জ যেন ফিরে পেল নিজের শিকড়, নিজের ঐতিহ্যকে—নববর্ষের এমন উদযাপন শুধুই উৎসব নয়, এটি ছিল এক প্রাণের বন্ধন ও সাংস্কৃতিক জাগরণের অনন্য দৃষ্টান্ত।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ে প্রবেশে সাময়িক অসুবিধার জন্য সরকারের দুঃখ প্রকাশ

বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ||

হঠাৎ গরম হচ্ছে রাজপথ

৩০ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

নোমানের ধ্যান-জ্ঞান ছিল চট্টগ্রামের উন্নয়ন

ব্যাংকিং খাতে সংস্কারের অভাবে ব্যবসাবাণিজ্য কঠিন পরিস্থিতিতে: মোহাম্মদ হাতেম

তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে–গিয়াসউদ্দিন

অনিয়মের অভিযোগে কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত তরুণ