Monday , 14 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

দাম কমলেও এখনো নাগালের বাইরে ইলিশ

প্রতিবেদক
AlorDhara24
April 14, 2025 7:58 am

পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ইলিশ মাছের অস্বাভাবিক দাম বাড়ার পর এখন কিছুটা কমেছে। বড় ইলিশের দাম কেজিতে প্রায় হাজার টাকা কমেছে। এরপরও ইলিশের এখন যে দাম, তাতে নিম্নআয়ের মানুষের পক্ষে পাতে তোলা দায়। কারণ, বাজারে এক কেজি সাইজের ইলিশের কেজি এখনো আড়াই হাজার টাকার ওপরে। ছোট ইলিশের দামও বেশ চড়া।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার চেয়ে কিছুটা বড় ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। একদিন আগে এই ইলিশের কেজি ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা ছিল।

এর চেয়ে ছোট ৬০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, একদিন আগে যা ছিল ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা। ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, একদিন আগে যা ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এর চেয়ে ছোট ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা।

রামপুরা বাজারে ইলিশ বিক্রেতা করা মো. আসলাম বলেন, গতকালের তুলনায় আজ ইলিশের দাম কম। গতকাল যে ইলিশের কেজি ২ হাজার ২০০ টাকা বিক্রি করেছি, আজ তা ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করছি। ইলিশের দাম বেশি হওয়ার কারণে বিক্রি খুব কম হচ্ছে। তবে সহসা ইলিশের দাম এর চেয়ে কমার সম্ভাবনা কম। কারণ, বাজারে ইলিশের সরবরাহ এখন খুব বেশি না।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলা নববর্ষ: বাঙালির প্রাণের উৎসব

সুন্দর শৃঙ্খল সমাজ গঠনের অঙ্গীকার .. বীর মুক্তিযোদ্ধার সন্তান

দৌল‌তদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল কে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান

খালেদা জিয়া’র আত্নার মাগফিরাত কামনায় এড. আনোয়ার প্রধান’র উদ্যোগে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

বিদায়ী বছরে দুর্ঘটনায় সড়কে ৯২৩৭ জনের প্রাণহানী

বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করা হবে

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : সুলতান মাহমুদ