Saturday , 12 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. ব্রাহ্মণবাড়ীয়া
  12. মাল্টিমিডিয়া
  13. রাজনীতি
  14. রূপগঞ্জ
  15. লাইফস্টাইল

সোহরাওয়ার্দীর মঞ্চে ইলিয়াস কাঞ্চন

প্রতিবেদক
AlorDhara24
April 12, 2025 1:30 pm

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আজ (১২ এপ্রিল) শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ প্রতিবাদ সমাবেশের মঞ্চে দেখা গেছে তাকে। এ সময় তার পাশে ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এর আগে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ সংস্থার অফিসের সামনে থেকে একটি মিছিলে অংশ নিয়েছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গাজায় চালানো নৃশংসতা ও শিশুহত্যা বন্ধের দাবি জানান তিনি। সে প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাসীর শান্তিপূর্ণ প্রতিবাদে ইসরায়েলি বাহিনী কোণঠাসা হয়ে পড়েছে। তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শীতল আচরণ শুরু করেছেন।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফা ইস্যুতে মুসলিমবিশ্বের নীরবতা বা বক্তব্যনির্ভর ভূমিকা খুবই হতাশাজনক। সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদে মুখর, যার প্রভাব ধারাবাহিকভাবে ইসরায়েলি হানাদারদের ওপর পড়ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

চলছে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

আট বছর পর দেশে ফিরেছেন বেবী নাজনীন

টেকনাফে অস্ত্রধারী যুবক আটক

চাকরি ফেরত পাচ্ছেন ৮২ নির্বাচন কর্মকর্তা

হাজীগঞ্জ এম সার্কাস হইতে আইটি স্কুল পর্যন্ত রাস্তাটুকু সংস্কার না হওয়ায় শিক্ষার্থী ও জনসাধারন দুর্ভোগের শিকার

চাঁদপুরে শহীদ জিয়া গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথি বিএনপির আজীবন বহিষ্কৃত নেতা !

মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জায় ও বিভিন্ন প্রোগ্রামে নারায়ণগঞ্জ সেরা ভূমিকা পালন