Wednesday , 9 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

‘আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন দর্শকরা’

প্রতিবেদক
AlorDhara24
April 9, 2025 8:39 am

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০তম আসর শুরু হতে বাকি মাত্র দুইদিন। আগামী ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এ টুর্নামেন্টের। অন্যদিকে সীমান্তের ওপারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে চলছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল।

এবার দুই টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচের সূচি সাংঘর্ষিক হবে। যে কারণে দোটানায় পড়বেন দর্শকরা। কোনটা বাদ দিয়ে কোনটা দেখবেন, সেই দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন তারা। আইপিএল যেহেতু বড় টুর্নামেন্ট, তাই স্বভাবতই সেটিকে নজর থাকার থাকার কথা দর্শকদের।

কগজে-কলমে আইপিএল বড় ও আকর্ষণীয় টুর্নামেন্ট হলেও বরাবরের মতোই সেটি মানতে নারাজ পাকিস্তানিরা। তাদের দাবি, আইপিএলের তুলনায় পিএসএলের জনপ্রিয়তাও কম নয়। তাদেরও অনেক দর্শক আছেন। সর্বশেষ পাকিস্তানিদের সেই দাবির ধারাবাহিকতা ধরে রাখলেন পেসার হাসান আলি।

করাচি কিংসের এ পেসার মনে করেন, দর্শকরা আইপিএল বাদ দিয়ে পিএসএল দেখবেন। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ভালো খেলতে হবে।

‘জিও নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান আলি বলেন, ‘দর্শকরা সেই টুর্নামেন্টই দেখে যেখানে ভালো ক্রিকেটের সঙ্গে বিনোদন থাকে। আমরা যদি পিএসএলে ভালো খেলি, দর্শকরা আইপিএল ছেড়ে আমাদের খেলা দেখবে।’

আইপিএল বিশ্বের সব ক্রিকেট বোর্ড এবং ভক্তদের কাছ থেকে অনেক বেশি আকর্ষণ পায়। খেলোয়াড়দের সঙ্গে বিশাল অর্থের চুক্তি, টুর্নামেন্ট থেকে আয়কৃত রাজস্ব, বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় এবং তারকা খ্যাতি — সব কিছুতেই পিএসএলকে ছাড়িয়ে যায় আইপিএল।

২০২৩ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি দাবি করেছিলেন, পিএসএল ১৫ কোটি মানুষ দেখেছিলেন।যেখানে সব ধরনের মাধ্যমে আইপিএল দেখেছিল ১৩ কোটি মানুষ। তবে দুঃখজনকভাবে তারপর থেকে আইপিএল অনেকটাই ছাড়িয়ে গেছে পিএসএলকে এবং এখনো সেই ব্যবধান রয়েছে।

তবে হাসান আলির দাবি যথার্থ হতে পারে বাংলাদেশি দর্শকদের ক্ষেত্রে। আইপিএলের চলতি মৌসুমে কোনো বাংলাদেশি তারকা খেলছেন না। অন্যদিকে পিএসএলে তিনজন- লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা খেলবেন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে। যে কারণে খুব স্বাভাবিকভাবেই আইপিএল ছেড়ে পিএসএলে ঝোঁক তৈরি হবে বাংলাদেশি দর্শকদের।

উল্লেখ্য, লিটন খেলবেন করাচি কিংসের জার্সি গায়ে, রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে আর নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেলবেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

আমরা পুলিশবান্ধব জনগণ চাই: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

নাটকীয়তার অবসান: শেষ পর্যন্ত ধানের শীষ কালামের হাতেই

আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস

আপনাদের উপস্থিতি সমর্থনের প্রতিফলন: ইইউ দূতদের প্রধান উপদেষ্টা

এমপি মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জে যানজট নিরসনে কাজ করছেন ২০ সেচ্ছাসেবী

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

আগে স্থানীয় নির্বাচন চায় ভূমিহীন আন্দোলন

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: ড্যাব মহাসচিব