Tuesday , 8 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

রাজধানীতে বাসায় ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত

প্রতিবেদক
AlorDhara24
April 8, 2025 7:40 am

রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ পোস্তা জমিদার গলির একটি বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবু মুসা (৪০) ও শাহনাজ আক্তার (৩৫)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বোন শাহিদা বলেন, সকাল ৬টার দিকে ইসলামবাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাসায় অজ্ঞাত এক ব্যক্তি ঢুকে আমার ভাই এবং ভাবিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ভাই ও ভাবিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায়। বর্তমানে ইসলামবাগ পোস্তা জমিদার গলি এলাকার জামাল মিয়ার বাড়িতে ভাই-ভাবি ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলামবাগ পোস্ত এলাকা থেকে স্বামী-স্ত্রী ছুরিকাঘাতে আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন। মুসার পেটের ডান পাশে এবং শাহানাজের বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, চকবাজার এলাকায় ইসলামবাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন আবু মুসা ও শাহনাজ আক্তার দম্পতি। সকালে ঘরের দরজা ফাঁকা পেয়ে সোহাগ ওই যুবক রুমে ঢোকে। পরে আবু মুসার স্ত্রী শাহনাজ আক্তার দেখে ফেললে চিৎকার করে। এ সময় সোহাগ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পরে তার স্বামী ওয়াশরুম থেকে আসলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে।

তিনি জানান, ওই সময় আশপাশের ভাড়াটিয়া ও স্থানীয় জনতা সোহাগ নামে ওই যুবককে ধারালো অস্ত্রসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। মূলত সোহাগ চুরি করার উদ্দেশ্যে ওই বাসায় ঢুকেছিল এবং চিৎকার করলে স্বামী-স্ত্রী দুজনকে ছুরিকাঘাত করে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

খুনের স্বীকারোক্তি, নিহত লামিয়ার স্বামী ইয়াসিন ৫ দিনের রিমান্ডে

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির সাথে জড়িত অন্যতম আসামী রেজাকে গ্রেফতার করেছে র‍্যাব–১১।

হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ২

নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে মাকে হত্যা

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি, তবে…

মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা