Wednesday , 2 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

চিরকুট উদযাপন’ করে বড় শাস্তির মুখে দিগ্বেশ

প্রতিবেদক
AlorDhara24
April 2, 2025 6:36 am

পাঞ্জাব কিংসের কাছে গতকাল মঙ্গলবার পাত্তাই পায়নি লখনৌ সুপার জায়ান্টস। ৮ উইকেট আর ২২ বল হাতে রেখে রিশাভ পান্তের দলকে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব।

এই ম্যাচে লখনৌর স্পিনার দিগ্বেশ ভালো পারফরম্যান্স করলেও অন্যরা ছিলেন একেবারেই মলিন। দলের হারের কষ্টের মধ্যে নিজের ভালো করার স্বাদও নিতে পারলেন না দিগ্বেশ।

লেগব্রেক স্পিনারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তার অপরাধ ‘চিরকুট উদযাপন’। পাঞ্জাব ওপেনার প্রিয়ানশ আর্যকে আউট করে এ উদযাপন করেছিলেন তিনি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিগ্বেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামের এ ম্যাচে জরিমানার সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

বিসিসিআইর বিবৃতিতে বলা হয়েছে, ‘লখনৌ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিং আইপিএল আচরণবিধি লঙ্ঘন করায় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা গুণবে। তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।’

দিগ্বেশ আর্টিকেল ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

কিংবদন্তি ক্রিকেট বিশ্লেষক সুনিল গাভাস্কারও দিগ্বেশের এই উদযাপনকে ভালোভাবে নেননি। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি বুঝতে পারি যদি ব্যাটসম্যান আগের বলে ছক্কা বা বাউন্ডারি মারার পর বোলার উইকেট পেয়ে সেলিব্রেশন করে। কিন্তু একজন বোলারের ছয়টি বল থাকে। যদি পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পান, আর তখন আপনি এমন কিছু করেন, সেটা অপ্রয়োজনীয় মনে হয়। এসব ইঙ্গিত করে যে আপনি নিজের উইকেট পাওয়ার সম্ভাবনা নিয়েই আত্মবিশ্বাসী ছিলেন না, তাই এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।’

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদি হত্যাকাণ্ড: নির্দেশদাতার নাম প্রকাশ করল ডিবি

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

রোববার শহীদ পরিবারের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের

সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, দুইজন আটক!

ত্যাগী নেতা অধ্যাপক মামুন মাহমুদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী

নাসিক ৮ নং ওয়ার্ড আইলপাড়া মোক্তার হোসেন ভূইয়ার মরহুম দাদাজান মৌলবী তালেব হোসেন ভূইয়া ( রহঃ ) ওফাদ দিবস

নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান

নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময়