Tuesday , 1 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

৮ জেলায় বইছে তাপপ্রবাহ, আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টি

প্রতিবেদক
AlorDhara24
April 1, 2025 9:15 am

দেশের ৮ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগে কিছুটা বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টির প্রবণতা মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে।

এরপর বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, শুক্রবার থেকে ফের বৃষ্টি শুরু হয়ে তা আগামী সপ্তাহে বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এতে কমে যাবে তাপপ্রবাহের আওতা।

মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা। মাঝে মাঝেই মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে সূর্য। তবে ভ্যাপসা গরম রয়েছে। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর এবং রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন তিনি।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। অন্যদিকে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৪ এবং নেত্রকোণায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে ওমর ফারুক বলেন, আগামী শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরের পাঁচদিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ২ দালাল আটক

দামেস্ককে ‘আসাদমুক্ত’ ঘোষণা করলো বিদ্রোহীরা

নাসিক ৬ নং ওয়ার্ডের আওয়ামী সন্ত্রাসী জাহিদ নারায়ণগঞ্জ  মহানগর সাবেক যুবদল নেতাকে হত্যার হুমকি 

শতভাগ শান্তিপূর্ণ, অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও ঐতিহাসিক নির্বাচনের লক্ষ্যে সকল কার্যক্রম অব্যাহত – মোঃ মিজানুর রহমান মুন্সী

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে সেতু-ভবন, রাস্তায় ফাটল

শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে আলাদা বাজেট ঘোষণার আহ্বান

নিম্ন আদালতের বিচারকদের মতামত চেয়েছে সংস্কার কমিশন

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা

সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর মিটার ম্যান কেরানীগঞ্জের শুভ এখন কোটিপতি !