Sunday , 30 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

চীনের বিনিয়োগে দেশে হবে বিশেষায়িত হাসপাতাল

প্রতিবেদক
AlorDhara24
March 30, 2025 10:05 am

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেছেন, চীনের বিনিয়োগে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে।

তিনি বলেন, বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানালে চীন রাজি হয়। খুব শিগগিরই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হবে।

আজ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার রোগী প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে যায়। সরকারের পক্ষ থেকে দেশে কেন আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মিত হচ্ছে না, একজন গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, গত বছরের ডিসেম্বরে তিনি কুনমিং যান। সেখানে চীনের কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে তার কথা হয়। ওই সময় বাংলাদেশের রোগীদের সূচিকিৎসার্থে সেখানকার কয়েকটি হাসপাতাল চিহ্নিত করা যায় কি না সে ব্যাপারে তাকে অনুরোধ করা হয়েছিল।

অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অতি দ্রুত বাংলাদেশিদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ঠিক করেন। তিনি ব্যক্তিগতভাবে সেই চারটি হাসপাতালের একটি ফার্স্ট পিপলস হাসপাতাল পরিদর্শন করেন। গত ১০ মার্চ বাংলাদেশ থেকে একটি দল চিকিৎসা গ্রহণের জন্য সেখানে যায়।

তিনি বলেন, বাংলাদেশ থেকে চীনের কুনমিং যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগে। তাছাড়া হাসপাতালে চিকিৎসার মান ও পরিবেশ অত্যন্ত ভালো।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল

রূপগঞ্জে অগ্নিকান্ডে মাদ্রাসার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

বিশ্বজুড়ে ঈদ উদযাপনের প্রস্তুতি চললেও উৎসবের আমেজ নেই গাজায়

মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: জনপ্রশাসন সচিব

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট প্রকাশ

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

৫ আগস্টের ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না

চাকরি ফেরত পাচ্ছেন ৮২ নির্বাচন কর্মকর্তা