Saturday , 29 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

ঈদের আগে বাজার মূলধনে যোগ হলো ২ হাজার কোটি টাকা

প্রতিবেদক
AlorDhara24
March 29, 2025 9:21 am

শেয়ার বিক্রির চাপ কমায় ঈদের আগে শেষ তিন কার্যদিবস শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলেছে। এতে গত সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম বেড়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে সবকটি মূল্যসূচক। তবে কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৩টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ১৬১টির। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ লেনদেনে অংশ নেওয়া ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৭১ হাজার ৫১৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩৪৯ কোটি টাকা বা দশমিক ৩৫ শতাংশ।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে মূল্যসূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে বেড়েছে ১৭ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২৩ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ।

ইসলামি শরিয়াহভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ১০ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৭ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ।

আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ২৬ দশমিক ৮১ পয়েন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৩ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ।

সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের গতি কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৭৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৭৬ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭০ কোটি ৯ লাখ টাকা বা ১৪ দশমিক ৭০ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ৮০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩ কোটি ১০ লাখ টাকা। প্রতিদিন গড়ে ১৩ কোটি ৯৩ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে শাহিনপুকুর সিরামিক।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ২০ বছর মেয়াদি টিবি (ট্রেজারি বন্ড) ০৭৪৪ বন্ড, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, সানলাইফ ইন্স্যুরেন্স, কেডিএস অ্যাক্সেসরিজ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, ৫ দিন পর মারা গেল ছোট্ট আয়শা

বিএনপির ঐতিহাসিক বিজয় উদযাপনে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইপি টিভি ও অনলাইন পোর্টাল নীতিমালার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী দেলুকে গ্রেপ্তার করে র‌্যাব ১১

উত্তরের পথে নেই যানজট, স্বস্তিতে যাত্রীরা

সোনারগাঁ‌য়ে এএন‌জেড টেক্সটাইল মিল‌সে হামলা ও লু‌টের অ‌ভি‌যোগ

বন্দরে আলোচিত সেই এসআই সাইফুলের বিরুদ্ধে আইজিপি বরাবর ভুক্তভোগীদের অভিযোগ

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাচ্ছেন তাসনিম জারা!

অবৈধ সম্পদ অর্জন: বেনজীর, তার স্ত্রী-কন্যাদের নামে মামলা

কারো রক্ত চক্ষু, ধমক আমলে না নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার