Friday , 28 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল

প্রতিবেদক
AlorDhara24
March 28, 2025 1:18 pm

তামিম ইকবালের শারীরিক অবস্থা কী, তিনি বাসায় ফিরবেন কখন- এসব নিয়ে ছিল নানার জল্পনা-কল্পনা। তবে সেসব অনিশ্চয়তা আর উৎকণ্ঠার অবসান হয়েছে। সবাইকে কিছুটা আশ্বস্থ করে বাসায় ফিরেছেন তামিম।

আজ শুক্রবার পবিত্র জুমার নামাজের পরপরই এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসায় ফিরে গেছেন তামিম। সেখানেই পারিবারিকভাবে তার চিকিৎসা চলমান থাকবে।

তামিমের বাসায় ফেরার সংবাদ কেন গুরুত্বপূর্ণ ভক্তদের কাছে? কারণটা জটিল নয়, প্রিয় তারকা বাসায় গেছেন মানেই হলো সংকট কেটে গেছে। এখন শুধু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পালা।

আগে গেল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামার আগে হার্ট অ্যাটাক হয় মোহামেহান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিমের। পরিস্থিতি জটিল হলে দ্রুত তাকে স্থানীয় কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয়।

ওই হাসপাতালেই তামিমের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং করানো হয়। স্টেন্টিংয়ের মাধ্যমে দ্রুত ব্লক পড়া ধমনীতে রিং পরানো হয়। এরপর আস্তে আস্তে শঙ্কা কাটতে শুরু করে।

ওইদিন বিকালের দিকে হাসপাতালের ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে জানান, তামিম ইকবাল পুরোপুরি শঙ্কামুক্ত নন। পরবর্তী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

পরদিন মঙ্গলবার (২৫ মার্চ) তামিমকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। তিনদিন সেখানে থাকার পর আজ বাসায় ফিরলেন দেশসেরা ওপেনার।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বেপারীপাড়া এলাকাবাসীর উদ্যোগে দোয়া

দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

জাতীয় ঐতিহ্যবাহী বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার জন্য আবেদন আহ্বান

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া

পুনর্বহাল চান অব্যাহতিপ্রাপ্ত এসআইরা, নইলে কঠোর কর্মসূচি

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাবি কমিটি ঘোষণা

ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা

দুই শিশুর দায়িত্ব নিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সুসংগঠিত করতে সক্রিয় আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।