Friday , 28 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

প্রতিবেদক
AlorDhara24
March 28, 2025 5:12 am

পবিত্র ঈদুল ফিতরের আর বেশিদিন বাকি নেই। এরই মধ্যে মানুষ ছুটছে গ্রামের পথে। যে যেভাবে পাড়ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ছুটছেন। ফলে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় দেখা দিয়েছে যানবাহনের ঢল। বিশেষ করে তৈরি হয়েছে মোটরসাইকেলের দীর্ঘসারি। শত শত মোটরসাইকেলকে টোল প্লাজায় অপেক্ষা করতে দেখা গেছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে ব্যক্তিগত যানবাহন, বাস, মোটরসাইকেলে করে এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পারাপার হচ্ছে মানুষ।

সকাল ৮টায় দেখা যায়, টোলপ্লাজার অভিমুখে বিভিন্ন যানবাহনের উপচেপড়া ঢল। সবচেয়ে বেশি মোটরসাইকেল। এবারও একটি লাইনে মোটরসাইকেল পারাপার ও বাকিগুলোতে অন্যান্য যানবাহন পারাপার হচ্ছে। তবে চাপ বাড়ায় বাড়ানো হয়েছে মোটরসাইকেলের টোল বুথ।

দুটি অস্থায়ী ও একটি স্থায়ীসহ তিনটি মোটরসাইকেলে টুল বুথে প্রতি মিনিটে ৩৫-৪০টি মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।

সাতক্ষীরাগামী আমির হোসেন বলেন, অন্যান্য যানবাহনে ভিড় বেশি। এছাড়া ভাড়াও বেশি তাই মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটছি।

মোহাম্মদ ফয়সাল নামের আরেক যাত্রী বলেন, ভোর রাতে সেহরি খেয়ে রওনা হয়েছি। ঢাকা থেকে আসার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের চাপ পাইনি। তবে টোলপ্লাজায় পৌঁছে কিছুটা যানজট পেলাম।

সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেন, শুক্রবার সকাল থেকে মোটরসাইকেলের চাপ দেখা যাচ্ছে। ভোগান্তি নিরসনে অস্থায়ী ভাবে একটি টোলবুথ স্থাপন করা হয়েছে। যেন দ্রুত টোল আদায় করে মোটরসাইকেল পারাপার করা যায়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: জনপ্রশাসন সচিব

বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ

দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু শিগগির

তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১৩নং ওয়ার্ড বিএনপি’ বিক্ষোভ মিছিল

দাঁত দিয়ে নখ কাটার যত ক্ষতি

তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, জনগণের দুঃখ-দুর্দশা জানতে হবে, জনগণের কাছে যেতে হবে–গিয়াসউদ্দিন

ওসমান পরিবারের দোসর ২২টি মামালার আসামী ডেভিল রাজু ও তার সহযোগীদের গ্রেফতারের দাবী

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার দুই