Friday , 28 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

নিহতের পরিবারকে ঈদ উপহার পাঠালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক
AlorDhara24
March 28, 2025 1:08 pm

বরগুনায় মেয়েকে ধর্ষণের বিচার চেয়ে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নিহতের স্ত্রীর হাতে এ উপহার তুলে দেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

জেলা প্রশাসন সূত্র জানায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ উপহারের মধ্যে নগদ ২৫ হাজার টাকা, নিহতের স্ত্রীকে একটি শাড়ি, তার তিন মেয়ের জন্য ঈদের জামা এবং খাদ্য সামগ্রী হিসেবে চাল, চিনি, লবণ, তেল ও সেমাই দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে নিহতের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের নানাভাবে সহযোগিতা করা হয়েছে।

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শ্যামলীতে ৪৭ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্ধ

পান্থপথে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

যেভাবে চিনবেন এআই দিয়ে বানানো ভিডিও

নারায়ণগঞ্জ-৫ আসনে আলোচনায় মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু

নাসিক ৮ নং ওয়ার্ড আইলপাড়া মোক্তার হোসেন ভূইয়ার মরহুম দাদাজান মৌলবী তালেব হোসেন ভূইয়া ( রহঃ ) ওফাদ দিবস

রূপগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের থানা কমিটির পুনর্গঠন সভাপতি মাওলানা ইউসুফ ফরীদী, সম্পাদক মাওলানা হাসান মহসিন

গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ভারতে

খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

ভারত থেকে ১১৩৭ কোটি টাকায় ডিজেল কিনবে সরকার