Thursday , 27 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

হজ: বাড়িভাড়া-পরিবহন চুক্তির সময় বাড়লো ১০ দিন

প্রতিবেদক
AlorDhara24
March 27, 2025 6:16 am

চলতি বছর হজের বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পাদনের সময় ১০ দিন বাড়ানো হয়েছে।

বুধবার (২৬ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এজেন্সি মালিকদের কাছে সময় বাড়ানোর তথ্য জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজযাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পাদন বিষয়ে সৌদি সরকার কর্তৃক ২৫ মার্চ নির্ধারিত ছিল। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সময় ১০ দিন বৃদ্ধি করেছে। একই সঙ্গে বর্ধিত সময়ের মধ্যে কোনো হজ এজেন্সি বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন করতে না পারলে সেই এজেন্সির ইতোপূর্বে মিনার তাঁবু ও সার্ভিস কোম্পানির সঙ্গে সম্পাদিত সেবা চুক্তি বাতিল হয়ে যাবে এবং সেই এজেন্সির হজযাত্রী ২০২৫ সালে হজে যেতে পারবেন না।

এ অবস্থায় ২০২৫ সালের হজে সব হজযাত্রীর হজে গমন নিশ্চিত করার লক্ষ্যে বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি বর্ধিত সময়ের মধ্যে নুসুক মাশার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে সম্পাদনের জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে উক্ত চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে এবং হজযাত্রীরা হজে যেতে না পারলে তার সব দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অনিয়মের অভিযোগে কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি

যাত্রীবোঝাই ট্রেন ছাড়ছে ঢাকা থেকে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

জেলা প্রশাসকের আহবানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় নারায়ণগঞ্জে পালিত হতে যাচ্ছে বাংলা বর্ষবরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আলী আহম্মদ রি-রোলিং মিলসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক ভিতন্ডার এক পর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মালিক সহ সবাইকে থানায় নিয়ে যায়

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাসহ ১৯ দাবি বিসিপির

ঢাকা টু আগরতলা’ লংমার্চ কর্মসূচির ঘোষণা বিএনপির ৩ সংগঠনের

দ্বিতীয় দিনেও সূর্যের দেখা নেই, মাদারীপুরে কনকনে ঠান্ডায় দুর্ভোগ

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার