Thursday , 27 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

শেষ সময়ের ঈদ কেনাকাটায় খেয়াল রাখুন

প্রতিবেদক
AlorDhara24
March 27, 2025 6:11 am

ঈদ মানেই খুশি আর আনন্দ। দীর্ঘ এক মাস রোজা রাখার পর পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে উঠবেন সবাই। তাইতো চলছে প্রস্তুতি। ঈদের খুশিকে দ্বিগুণ করতে শেষ সময়ে নিজের ও প্রিয়জনদের জন্য উপহার কিনতে ব্যস্ত সময় পার করছেন সবাই। খুশির দিনটি আরও বিশেষ করে তুলতে চেষ্টার কমতি থাকে না কারোরই।

দরজায় কড়া নাড়ছে আনন্দের ঈদ। তাইতো সবাই ব্যস্ত শেষ প্রস্তুতিতে। এসময় মার্কেটগুলোতে বেড়ে যায় চাপ। তাই কিছু কিনতে যাওয়ার আগে বিশেষ সর্তকতা অবলম্বন করা জরুরি। একটু অসতর্ক হলেই নষ্ট হতে পারে আপনার কষ্টের অর্জিত টাকা। তাই কেনাকাটা করতে যাওয়ার আগে সতর্কতার পাশাপাশি পূর্ব পরিকল্পনা জরুরি।

চলুন জেনে নেই ঈদের কেনাকাটায় কোন কোন বিষয়ে সতর্কতা মেনে চললে কেনাকাটা হবে ঝামেলামুক্ত ও আনন্দদায়ক।

বাজেট তৈরি করুন
কেনাকাটার আগেই বাজেট তৈরি করুন। কি কি কিনবেন সেই লিস্ট আগেই তৈরি করে নিন। এতে করে কেউ বাদ পড়ার সম্ভাবনা থাকবে না। আর আপনি সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারবেন।

মার্কেট নির্ধারণ
শেষ সময়ে ভিড় অনেক বেশি থাকে। স্বস্তি পেতে আপনি বেছে নিতে পারেন বাসার আশপাশের মার্কেট। এতে আপনার কষ্ট কমার পাশাপাশি সময়ও বাঁচবে। দ্রুত আর ঝামেলাহীন শপিং করার জন্য এটা হতে পারে উত্তম পরিকল্পনা।

বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে রাখুন
শপিংয়ে যাওয়ার সময় বন্ধু বা পরিবারের কাউকে নিয়ে সঙ্গে নিতে পারেন। এতে করে দ্রুত কেনাকাটা করতে পারবেন। কোনো কিছু কেনার আগে কনফিউশন থাকলে সেটাও দূর করতে পারবেন। এমনকি শপিং ব্যাগগুলো নেওয়ার জন্যও কাউকে পাবেন।

দাম যাচাই
ঈদের বাজারে দোকানিরা অনেক বেশি দাম হাঁকান। তাই কিছু কেনার আগে অবশ্যই যাচাই করে নিন। চাইলে কেনার আগে কিছু দোকান ঘুরে নিন। এতে দাম সম্পর্কে আপনি কিছুটা ধারণা পেয়ে যাবেন। এরপর পছন্দের জিনিসটি দরদাম করে কিনুন। তাহলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।

অনলাইনে কেনাকাটা থেকে বিরত থাকুন
রোজায় স্বস্তি পেতে অনলাইনে কেনাকাটার বিকল্প নেই। তবে শেষ সময়ে অনলাইনে কেনাকাটা না করাই ভালো। কেননা এসময় পণ্য হাতে পেতে দেরি হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি পছন্দ না হলে রিটার্ন করে নতুন পোশাক নেওয়ার ক্ষেত্রেও ঝামেলা হতে পারে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

উত্তরের পথে নেই যানজট, স্বস্তিতে যাত্রীরা

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোক বর্তিকা বইয়ের মোড়ক উন্মোচন

ঘন কুয়াশা: রংপুরে সকালেই সড়কে ঝরল ৫ জনের প্রাণ

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

সাংবাদিক ভূইয়া কাজল এর ঈদ শুভেচ্ছা

আলহাজ্ব আব্দুল হাশেম মাস্টারের স্ত্রী মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কুলখানির আয়োজন

পাকা পেঁপের যত অজানা উপকার

সয়াবিন তেলের দাম বাড়লো ৮ টাকা

চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য