Tuesday , 25 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

খুলনায় জমজমাট ঈদের কেনাকাটা, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক

প্রতিবেদক
AlorDhara24
March 25, 2025 8:56 am

শেষ সময়ে জমে উঠেছে খুলনার ঈদের বাজার। দোকানগুলোতে বাহারি পোশাক-জুতা থেকে শুরু করে প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

সাধ ও সাধ্যের মধ্যেই পছন্দের নতুন পোশাকের সন্ধানে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। পাকিস্তানি পোশাকের ডিজাইন, এমব্রয়ডারি সুন্দর হওয়ায় এবার ঈদের বাজারে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক।

যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- আগা নূর, জিমি-চু, নূরস, বিনতে নূর, অর্গানজা।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, শেষ মুহূর্তের কেনাকাটা শুরু হয়ে গেছে।

চাকরিজীবীরা বোনাসের টাকা হাতে পেয়েছেন। তাই দোকানগুলোতে ক্রেতাও বেড়েছে।

সব মিলিয়ে নগরীতে জমজমাট বেচাকেনা।

 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে খুলনার বড়বাজারের নুর বস্ত্র বিতানের আকরামুল ইসলাম বলেন, ঈদের বেচাকেনা জমে উঠেছে। এবার ক্রেতাদের কাছে পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি।

সাউথ সেন্ট্রাল রোডের বস্ত্র কাননের স্বত্বাধিকারী জাবের হোসেন বলেন, এবারের ঈদে পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি। সাদা বাহার, আলিয়া কাট, ফারসি কাট, সারারা, গারারা এসব পোশাক বেশি চলছে। বিক্রিও হচ্ছে ভালো। পোশাকের দাম গতবারের মতোই রয়েছে। বেশি একটা বাড়েনি।

জলিল সুপার মার্কেটের খুলনা ব্যাগ বাজারের স্বত্বাধিকারী মো. অহিদ উল্লাহ হাওলাদার বলেন, ঈদের পোশাকের পাশাপাশি অনেকেই নতুন হ্যান্ড ব্যাগ, পার্টি ব্যাগসহ নানা ধরনের ব্যাগ কিনছেন। বিক্রিও ভালো হচ্ছে।

খুলনা শপিং কমপ্লেক্স থেকে কেনাকাটা শেষ করা শাহ নেওয়াজ নামে এক ক্রেতা বলেন, ঈদের বাজারে পোশাকের দামে এবার ব্যবসায়ীরা ডাকাতি করতে পারছেন না। ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে পোশাকের দাম।

বিএল কলেজ শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন, এ বছর বাজারের অবস্থা মোটামুটি ভালো। পোশাক-আশাকের দামও কিছুটা হাতের নাগালে। খুলনার শিববাড়ি থেকে নিজের ও পরিবারের জন্য বেশকিছু পোশাক কেনাকাটা করেছি।

খোঁজ-খবর নিয়ে দেখা গেছে, নিউ মার্কেট ও খুলনা শপিং কমপ্লেক্সের চেয়ে বড়বাজার, মশিউর রহমান মার্কেট, আড়ং, খাজা খানজাহান আলী হকার্স মার্কেট, নিক্সন মার্কেট, শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, ইশা চেম্বার, আক্তার চেম্বার, ডাকবাংলা সুপার মার্কেট, খান টাওয়ার, সেফ অ্যান্ড সেভ, মালেক চেম্বার শিববাড়ি মোড়ের মতো প্রধান শপিং সেন্টারগুলোতে ঈদ বাজারের ব্যস্ততা এখন তুঙ্গে। বিত্তবান ক্রেতারা বড় শপিং সেন্টারগুলোতে ভিড় করছেন এবং মধ্যবিত্ত ক্রেতারা বড়বাজার ও নিক্সন মার্কেট থেকে তাদের প্রয়োজনীয় পোশাক কিনছেন। ফুটপাতে বসা অস্থায়ী বাজারগুলো থেকে কেনাকাটা করছেন নিম্নবিত্ত ক্রেতারা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল

নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময়

শীতলক্ষ্যা নদী থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

নাঃগঞ্জ জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ কমিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে

রূপগঞ্জে মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় হাফেজদের দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত

সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্তদের মহাসমাবেশ