Sunday , 23 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ঝালকাঠি
  8. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  9. ধর্ম
  10. নলছিটি
  11. নলসিটি
  12. নারায়ণগঞ্জ
  13. ফতুল্লা
  14. বন্দর
  15. বাংলাদেশ

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

প্রতিবেদক
AlorDhara24
March 23, 2025 6:10 am

বায়ুদূষণে আজ বিশ্বের ১২৪ শহরের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।

রোববার (২৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৮২। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

 

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ুদূষণ পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয়।

 

 

তবে স্কোর ১০১ থেকে ১৫০ থাকলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এ প্রতিবেদন লেখার সময় ২৮১ পয়েন্ট নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৭), বাংলাদেশের রাজধানী ঢাকা (১৮২), ভারতের দিল্লি (১৮১), ভিয়েতনামের হ্যানয় (১৮০), থাইল্যান্ডের ব্যাংকক (১৭৫)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। সকালে ঢাকার বাতাসে এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২০ গুণ বেশি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার

নারায়ণগঞ্জ রূপগঞ্জে বাণিজ্য মেলায় পলিথিন-প্লাস্টিক সম্পূর্ন নিষিদ্ধ – বাণিজ্য উপদেষ্টা

কোস্টগার্ডের অভিযানে ৫ মণ হরিণের মাংস জব্দ, চোরাশিকারী আটক

রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা

পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

‘মন দুয়ারী’ নাটক নাকি সিনেমা, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি!

রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার

হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ‘ভুয়া’, রয়টার্সকে ড. ইউনূস

ইসরায়েলি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র