Tuesday , 18 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাদককারবারী গ্রেফতার

এক মিনিট নীরবতা পালনের পর জানা গেল খেলোয়াড় মারা যাননি

প্রতিবেদক
AlorDhara24
March 18, 2025 5:55 am

ফুটবল মাঠে বিচিত্র ঘটনার অভাব নেই। নানা ঘটনা ঘটে থাকে ম্যাচ চলাকালীন।

তবে এবার ঘটে গেল ভিন্ন কিছু। বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালি এমন কিছুর জন্ম দিয়েছে।

যা চমকে ওঠার মতোই।

 

গত রোববার তারা ম্যাচের আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে।

সাবেক খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুতে তারা এটি করে। কিন্তু পরে জানা যায় ওই খেলোয়াড় মৃত্যুবরণ করেননি।

এই ঘটনায় পরবর্তীতে ক্ষমা চায় ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে দুঃখ প্রকাশও করে তারা।

 

সেদিন লেভস্কি সোফিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আরদা কারজালি। ম্যাচ শুরুর আগে দুই দলই যোগ দেন এই নীরবতা পালনে। শোক প্রকাশ শেষে খেলা শুরু হয়। কিন্তু ম্যাচ শেষের আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে গানচেভ জানান, ক্লাব কর্তৃপক্ষ ভুল সংবাদ পেয়েছে, তিনি এখনও জীবিত!

এরপর অবশ্য এক বিবৃতিতে ক্ষমা চেয়ে কারজালি কর্তৃপক্ষ লিখেছে, ‘আরদার ম্যানেজমেন্ট দলের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ এবং তার আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য এবং তিনি যেন আরদার সাফল্য উপভোগ করতে পারেন, সেই কামনা করছি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

তাজু তমি কার আওয়ামীলীগের নাকি বিএনপির?

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত ০১ জন সন্ত্রাসী গ্রেফতার।

জামায়াতের নিবন্ধন প্রশ্নে ফের আপিল শুনানি ২১ জানুয়ারি

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২০ মামলা

দুঃখিত আপা, এখন সব আশা শেষ’, হাসিনার উদ্দেশে শফিকুল আলম

ডিবি হারুন ও তার পরিবারের সদস্যদের নামে দুদকের মামলা

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড