Monday , 17 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

কোস্টগার্ডের অভিযানে ৫ মণ হরিণের মাংস জব্দ, চোরাশিকারী আটক

প্রতিবেদক
AlorDhara24
March 17, 2025 12:04 pm

সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রা ও বাগেরহাটের জয়মনিরগোলে পৃথক অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা জব্দ করেছে কোস্ট গার্ড।

এসময় হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামে এক চোরাশিকারীকে আটক করা হয়।

তিনি উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, রোববার দিবাগত রাতের বিভিন্ন সময়ে খুলনার কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও বাগেরহাটের মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত ২০৫ কেজি হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা জব্দ করা হয়।

এসময় হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামে এক চোরাশিকারীকে আটক করা হয়।

 

জব্দকৃত মাংস ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যে করেছে

বাগে জান্নাত জামে মসজিদ এলাকায় অবৈধ অর্থ আত্মসাতের অভিযোগ নাসিক কর্মীদের বিরুদ্ধে

রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মুড়াপাড়ায় উঠান বৈঠক

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৫৭৮৭২ টাকা

রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

জুলাইকে কেন্দ্র করে বিশেষ সুবিধা নিচ্ছে তারা : মোমিন মেহেদী!

ভ্যাট-ট্যাক্সের চাপে রং ব্যবসায় হাহাকার

রূপগঞ্জে দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১

প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে, হুঁশিয়ারি সারজিস আলমের

চলছে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান