Monday , 3 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা শফিক এখন যুবদল কর্মী যাচ্ছে বিএনপির মিটিং মিছিলেও

প্রতিবেদক
AlorDhara24
March 3, 2025 11:45 am

সিদ্ধিরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে যুবলীগ কর্মী শফিকুল ইসলাম শফিকের দল পরিবর্তন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মতিউর রহমান মতির সহযোগী হিসেবে যুবলীগে রাজনীতি করা শফিক, বর্তমানে বিএনপির নেতাদের ছত্রছায়ায় যুবদল কর্মী হয়ে গেছেন।

শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা শফিক, এখন যুবদলের কর্মী হয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক যুবলীগের বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করতেন এবং মতির নির্দেশনায় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন যুবদলের কর্মী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন, যা তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে।

শফিকের সোনামিয়া মার্কেট বনিক মালিক সমিতির সিনিয়র সহসভাপতি পদটি এখনও অক্ষুন্ন থাকলেও, এই পদটি ধরে রাখতে তিনি যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধার সঙ্গে ম্যানেজ করেছেন বলে জানা গেছে। তৃণমূল নেতারা এই পদবির পরিবর্তন মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে শফিকুল ইসলাম শফিক জানান, “আমি ব্যবসা করার জন্য তাদের সাথে মিলেমিশে কাজ করেছি।” তবে তার এই বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জের রাজনৈতিক মাঠে এই নতুন ঘটনা নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং বর্তমানে এটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী!

কদমতলী বড় পুকুরপাড়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে নিহত ২

জাকাত আদায়ের মাসয়ালা

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তাদের আড়াইহাজারে বদলীর একদিন পরই গোপালগঞ্জে বদলী

অবৈধ সম্পদ অর্জন: বেনজীর, তার স্ত্রী-কন্যাদের নামে মামলা

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপো থেকে চালানবিহীন তেল পাচারের চেষ্টা, ১৫ ড্রাম উদ্ধার

আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

মাগুরায় শিশু হত্যার প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

নির্যাতিতদের পরিবার-স্বজনদের কাছে ক্ষমা চাইলেন র‍্যাব ডিজি