Saturday , 15 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রতিবেদক
AlorDhara24
February 15, 2025 9:17 am

রাঙামাটিতে কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগে আবু সুফিয়ান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভিকটিমের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, জেলা শহরের ৭ নম্বর ওয়ার্ডের শান্তি নগরের বাসিন্দা পেশায় ফার্নিচার মিস্ত্রি আবু সুফিয়ান তার মাকে নিয়ে গত দুই মাস আগে শহরের ভেদভেদী এলাকার ওই ভিকটিমের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেন। কিশোরীর পরিবার প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক কৌশলে কিশোরীর মোবাইল নাম্বার সংগ্রহ করে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলের দিকে জরুরি কথা আছে বলে কিশোরীকে ডেকে নিয়ে শহরের আবাসিক হোটেল ড্রিমল্যান্ডের ১১৭ নাম্বার রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত পুলিশের কাছে বিষয়টি সন্দেহজনক হওয়ায় কোতোয়ালি থানা পুলিশ সদর হাসপাতাল থেকে আবু সুফিয়ানকে আটক করে।

চট্টগ্রামে অবস্থানরত ভিকটিমের স্বজনরা জানান, মেয়েটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

শুক্রবার রাত ১২টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে  রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আমরা বিগত দিনে বিনা স্বার্থে মানুষের পাশে ছিলাম-খাইরুল ইসলাম সজীব

মানব কল্যাণ পরিষদ

বিজয় উৎসবে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ কৃষকদল নেতাকে আটক করে ছেড়ে দিল পুলিশ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক্রেতাদের চাহিদা

ওয়ার্ডবাসীর মাঝে শাড়ি, থ্রি-পিস ও খাদ্যসামগ্রী বিতরণ করেন মমতাজ উদ্দিন মন্তু

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল

জেলা বিএনপির সভাপতির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

বন্দরে ট্যাংকারের সঙ্গে কনটেইনার জাহাজের সংঘর্ষ

শতবর্ষী পাবলিক লাইব্রেরির বই খাচ্ছে উইপোকা, খসে পড়ছে পলেস্তারা