Saturday , 15 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

ট্রাম্পের গাজা প্ল্যানের বিপক্ষে নিউ ইয়র্ক টাইমসে ৩৫০ ইহুদির বিজ্ঞাপন

প্রতিবেদক
AlorDhara24
February 15, 2025 9:33 am

গাজা থেকে ২০ লক্ষেরও বেশি ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার বিতর্কিত পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ৩৫০ জনেরও বেশি রাব্বি (ইহুদি ধর্ম যাজক) এবং ইহুদি ব্যক্তিত্ব ও কর্মীরা নিউ ইয়র্ক টাইমসে পত্রিকায় একটি পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করেছে।

বিজ্ঞাপনটিতে বিভিন্ন ইহুদি ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা ছাড়াও টনি কুশনার, ইলানা গ্লেজার, হোয়াকিন ফিনিক্স এবং পিটার বেইনার্টের মতো বিশিষ্ট ব্যক্তিরা সই করেছেন।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত বিজ্ঞাপনটিতে লেখা ছিল- ট্রাম্প গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের অপসারণের আহ্বান জানিয়েছেন। ইহুদি জনগণ
এই জাতিগত নির্মূলকে ‘না’ বলছে।

এই নেতারা তাদের নৈতিক অবস্থান স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার যে কোনো পরিকল্পনা ইতিহাসের অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য।

‘ইন আওয়ার নেইম’ ক্যাম্পেইনের এর পরিচালক কোডি এডগারলি এই বিজ্ঞাপনের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য আমাদের বার্তা হলো- আপনারা একা নন, আমাদের মনোযোগ কখনও কমেনি এবং আমরা গাজায় জাতিগত নির্মূল বন্ধ করতে আমাদের প্রতিটি শ্বাস নিয়ে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিনিয়র রাব্বি টোবা স্পিৎসার এই ধরনের প্রস্তাবকে হিটলারের জার্মানিকে ইহুদিমুক্ত করার সঙ্গে তুলনা করে বলেন, আমরা জানি এই ধরনের কল্পনাগুলো কী ধরনের সহিংসতায় পরিণত হতে পারে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিন্মমানের খাবার বিক্রির অভিযোগ ॥

রূপগঞ্জে সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন!

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা !

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

মার্চ-এপ্রিলে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

আদমজী বিহারী কলোনীতে বিষাক্ত রং দিয়ে সেমাই উৎপাদনের অভিযোগ