Saturday , 15 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  7. চাদাবাজী
  8. চাষারা
  9. ঝালকাঠি
  10. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  11. ধর্ম
  12. নলছিটি
  13. নলসিটি
  14. নারায়ণগঞ্জ
  15. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
February 15, 2025 9:24 am

নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩), মো.আবু ফয়সাল (৩৩), মধুসদন দত্ত (৪৫), মো.শওকত হোসেন প্রকাশ বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯), নূর হোসেন (৪৮), মো.ইমন (৩৪), মো.আবু হানিফ (২৫), মো.শুক্কুর আলী বাবু (২৩), মো.পান্না শেখ (১৯), মো.আনিসুর রহমান (১৯), মো. আলাউদ্দিন (৩২), মো.মুরাদ (৩৫),রবিন দাশ (২৭),মোহাম্মদ রাহাদ (২০), শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) ও ফয়সাল আহমেদ প্রকাশ মানিক (৪২)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত