Friday , 14 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে চাষাঢ়ায় দিনব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত 

প্রতিবেদক
AlorDhara24
February 14, 2025 3:28 pm

চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারীদের কল্যাণে কাজ করা  ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন  বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপি বসন্ত মেলা।

১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ মেলা’র সবক’টি স্টলে উদ্যোক্তাদের তৈরি করা বিভিন্ন পণ্য সামগ্রী ও পিঠাপুলির খাবার প্রদর্শণ ও বিক্রি করা হয়।

মেলায় উদ্যাক্তাদের মধ্যে অংশগ্রহণ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা, সুইটি আক্তার, ইমাসহ অনেকে।

বুবলি যুব নারী কল্যাণ সংস্থার সভাপতি বুবলি’র সার্বিক তত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়।

বুবলি মেলা সম্পর্কে তার বক্তব্যে বলেন, আমাদের সমাজে যারা উদ্যোক্তা হিসাবে পরিচিতি পেয়েছেন তাদের জন্য এ মেলার আয়োজন করি। আমার উদ্দেশ্য তাদের নিজস্ব পণ্য ও খাবার মেলায় বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন সেই সাথে নিজ পরিচিতি তুলে ধরতে পারবেন। উদ্যোক্তাদের উৎসাহ ও সহযোগিতা পেলে আগামীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্হানে মেলার আয়োজন করবো।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত