Saturday , 8 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

ভোটারের তথ্য সংগ্রহ না করেই কার্যক্রম শেষ

প্রতিবেদক
AlorDhara24
February 8, 2025 9:04 am

প্রত্যেক বাসা-বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কথা থাকলেও দায়সারাভাবে শেষ হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। কোথাও মাইকিং করে আবার কোথাও দেয়ালে যোগাযোগের নম্বর লিখে কাজ শেষ করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

 

এ অবস্থায় ভোটার হতে চাইলে অনলাইনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আবেদন করা যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। তিনি বলেন, ‘অনলাইনে আবেদন করার পর যদি কাগজপত্র ঠিক থাকে, তাহলে ভোটার করে নেওয়া হবে।

২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে’।

 

নগরের বায়েজিদ, অক্সিজেন, বাকলিয়া, নন্দনকানন, হালিশহর, পাহাড়তলী এলাকার অনেক বাড়িতে তথ্য সংগ্রহকারীরা যাননি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তবে সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে ২ হাজার ৯১২ জন তথ্য সংগ্রহকারী কাজ করেছেন এবং তাদের তত্ত্বাবধান ও তথ্য যাচাই করেন ৬৩০ জন সুপারভাইজার।

 

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ভোটার তালিকা হালনাগাদ করতে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেন।

নগরের ৪১ ওয়ার্ডে ৩৩ হাজার ৫৭৫ জন এবং জেলার ১৫ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ৩৬০ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। ছবি তোলা ও বায়োমেট্রিক ছাপ দেওয়ার কাজ চলবে ১১ এপ্রিল পর্যন্ত। তথ্য সংগ্রহকারীরা তালিকা থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারের নাম বাদ দিয়েছেন।

নগরের পাঁচলাইশে নতুন ভোটার হওয়ার আবেদন করেন ৫ হাজার ১২৭ জন, চান্দগাঁওয়ে ৬ হাজার ৪২৬ জন, কোতোয়ালীতে ৩ হাজার ৬৭৩ জন, ডবলমুরিংয়ে ৮ হাজার ৮৪৭ জন, পাহাড়তলীতে ৫ হাজার ১৫৭ জন ও বন্দর এলাকায় ৪ হাজার ৩৪৫ জন।

নতুন ভোটার হতে সবচেয়ে বেশি আবেদন করেন বাঁশখালী উপজেলার ২২ হাজার ৯৬৬ জন। এছাড়া লোহাগাড়া উপজেলায় ২১ হাজার ২৩৯ জন, আনোয়ারায় ২০ হাজার ২০৬ জন, হাটহাজারীতে ১৯ হাজার ৩৬২ জন, বোয়ালখালীতে ১৮ হাজার ৫২৪ জন, সীতাকুণ্ডে ১৮ হাজার ১৩ জন, পটিয়ায় ১৫ হাজার ৮০ জন, রাঙ্গুনিয়ায় ১৪ হাজার ৭৭৯ জন, সাতকানিয়ায় ১৪ হাজার ৯৮৫ জন, মীরসরাইয়ে ১২ হাজার ৭৮১ জন, সন্দ্বীপে ১০ হাজার ৮০৩ জন, ফটিকছড়িতে ১০ হাজার ৪৫২ জন, রাউজানে ৯ হাজার ৯২১ জন, চন্দনাইশে ৯ হাজার ৮৩২ জন, কর্ণফুলীতে ৪ হাজার ৪১৭ জন আবেদন করেছেন।

নির্বাচন কমিশনের হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে বর্তমান ভোটার ৬৫ লাখ ৪৮ হাজার ৯৭১ জন। সবচেয়ে বেশি ৪ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন ভোটার রয়েছেন ফটিকছড়ি উপজেলায়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন!

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল

ফতুল্লায় মসজিদে সংঘর্ষের ঘটনায় মামলা হলেও গ্রেফতার নেই আসামী, পুলিশ সুপার বরাবর অভিযোগ ভুক্তভোগীর

কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম, হানিমুন নয় : শিরিন শিলা

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব শেখ রায়হান রাহবার মনোনয়নপত্র দাখিল

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া

ট্রেনের ধাক্কায় বিচ্ছিন্ন যুবকের পা, হাসপাতালে নিয়ে গেল ৩ পথশিশু

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি ঘোষণা; সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নাঃগঞ্জ জেলা কমিটি’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানব কল্যাণ পরিষদ

বিজয় উৎসবে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করল মানব কল্যাণ পরিষদ