Tuesday , 4 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের জয়জয়কার

প্রতিবেদক
AlorDhara24
February 4, 2025 9:09 am

বিগত ১৫ বছর পর উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনপরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। এ ১৫ বছর ওসমান পরিবারের দখলে ছিল। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

নির্বাচনে ১৮ টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্বীতা করেছেন। সোমবার ৩ ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট গ্রহন কার্যক্রম। পরে ভোট গননা শুরু হয়ে গভীর রাত সাড়ে তিনটায় ভোটের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে সাইফুল ইসলাম হিরু (নিউ শেখ হোসিয়ারী) ৮৬২ ভোট, সাঈদ আহমেদ স্বপন (সেহেলী হোসিয়ারী এন্ড গার্মেঃ) ৭১৯ ভোট, আলহাজ্ব মোঃ নাছির শেখ (নাছির হোসিয়ারী) ৭০২ ভোট,আবদুস সোবহান তালুকদার (আদর হোসিয়ারী) ৫৭৫ ভোট, নাছিম আহমেদ (গাজী হোসিয়ারী)

৪৯৮ ভোট, মোঃ বিল্লাল হোসেন (সেভেন স্টার হোসিয়ারী) ৪৯৫ ভোট পেয়েছে।

এদিকে জেনারেল গ্রুপে ১২ জন নির্বাচিতরা হলেন, আলহাজ্ব বদিউজ্জামান বদু (বদিউজ্জামান টেক্সটাইল) ৮৯৩ ভোট, মোঃ আবদুল হাই (নিউ বৃষ্টি টেক্সটাইল) ৮২৭ ভোট,মোঃ মিজানুর রহমান (সায়মন হোসিয়ারী) ৮০৫ ভোট, মোঃ পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারী এন্ড গার্মেন্টস)

৭৮৭ ভোট, আবদুস সবুর খান (সাকলাইন টেক্সটাইল) ৭৮৩ ভোট, হাজী মোঃ শাহীন হোসেন (শাহীন ট্রেডার্স) ৭৫১ ভোট মোঃ আতাউর রহমান (গনি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭২৭ ভোট,আলহাজ্ব মোঃ মনির হোসেন (নিউ মনির হোসিয়ারী) ৭২০ ভোট,মোঃ দুলাল মল্লিক (আদর ট্রেডার্স) ৬৯০ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা (ফতেহ হোসিয়ারী) ৬৭০ ভোট, মোঃ মাসুদুর রহমান (আবীর ফ্যাশন) ৬০৫ ভোট,বৈদ্যনাথ পোদ্দার (নিউ দূরস্থ হোসিয়ারী) ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট কার্যক্রম পরিচালনা হয়।

এ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। স্বতঃস্ফূর্ত ভাবেই ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারদের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ১১৩ টি। ভোটার উপস্থিতি ছিলো ৯৬.০৩ শতাংশ। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের পর শুরু হয় ভোট গণনার।

নির্বাচনের সতন্ত্র ১১নং ব্যালেটের প্রার্থী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের হুঁশিয়ারি সমিতির নির্বাচন পরিচালিত হয়েছে। আনন্দ ঘন পরিবেশ বলার কারণ বিগত ১৫ বছরের বেশি তারা নিজের ইচ্ছায় ভোট দিতে পারেনি। তাই এত বছর পর ভোট দিতে পেরে তাদের মাঝখানে একটি ঈদের আমেজ চলে এসেছে। তাদের এই আনন্দঘন পরিবেশ দেখে আমরা যারা স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছি এটাই আমাদের সার্থকতা। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ও আমাকে জয়িনকরার ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর ভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন কেও ধন্যবাদ জানাচ্ছি।

নির্বাচনে বদু প্যানেলের বদু বলেন, ‘বিগত ১৫-১৬ বছর যাবত নির্বাচন গুলো একটা পরিবারের দখলে ছিল। এখন সে দখল মুক্ত হয় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। বাহিরে ভোটাররা নাম্বার বলে আনন্দমুখর পরিবেশে স্লোগান দিচ্ছে। তাদের এই আনন্দের কারণ তারা ভোট নিজের ইচ্ছায় দিতে পারছে। আমাকে জয়ি করার ভোটারদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

ভোট গননা শেষে রাত সড়ে তিনটায় নির্বাচনের ভোটের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশম।

এ বিষয়ে হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন ও জেনারেল গ্রুপ থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাতেই নির্বাচন কমিশন নির্বাচনে ভোটের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন মনির হোসেন কাসেমী

ফতুল্লা বিসিক শাসনগাওসহ নবীনগর এলাকায় সক্রিয় হয়ে উঠছে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী সজীব ও তার বাহিনী, আতংক # হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে, অধরা

আইনজীবী আলিফ হত্যা: চট্টগ্রাম মহানগর বিএনপির ক্ষোভ

বাঙালি হিন্দুদের আরেকটি জনপ্রিয় উৎসব হচ্ছে ভাইফোঁটা

দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ: মহাসচিব

পান্থপথে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

চাকরি ফেরত পাচ্ছেন ৮২ নির্বাচন কর্মকর্তা

“”সেচ্ছাসেবক লীগ নেতা টগরের বন্দরে ফুটবলার মুন্নার মৃত্যু বার্ষিকী পালন “”

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড